ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

একযোগে ২২৫ কর পরিদর্শককে বদলি

আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৭ আগস্ট) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন বোর্ডের সচিব মো. আনিসুল ইসলাম।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর পরিদর্শকরা তাদের নামের পাশে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা : 


এর আগে গত ১৮ আগস্ট একযোগে ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর ১৯ আগস্ট ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়। 


আর ২০ আগস্ট ৫৩ অতিরিক্ত সহকারী কর কমিশনারকে বদলি করা হয়। এ ছাড়া ২০ আগস্ট পৃথক প্রজ্ঞাপনে ৬৩ কর পরিদর্শককে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে পদায়ন দিয়ে বদলি করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑